নিজেস্ব সংবাদদাতাঃ
বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়ন নাটমুড়া এলাকার কিছু দুষ্কৃতকারী লোক সাঙ্গু নদী থেকে বালু তুলা কন্টাক নিয়ে নদীতে ডেজার্ট বসিয়ে অবৈধভাবে নিয়মিত ফসিল জমি ও বিভিন্ন ভিটা ভরাট এবং বালি বিক্রির রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে এলাকা সূত্রে জানা যায়,এই সব কর্মকাণ্ড সরাসরি পরিদর্শন করতে গিয়ে স্থানীয়দের সাথে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান পুকুরিয়া এলাকার ফরহাদ ও মাহাবুবের নেতৃত্বে দীর্ঘ দিন থেকে এই সব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে জানান।
চেয়ারম্যান মোঃ আসহাব উদ্দিন সাথে কথা বললে তিনি এবিষয়ে কিছু জানেন না বলে জানান, তিনি আরো জানান স্থানীয় কিছু দুষ্কৃতকারী লোক সরকারি নিদের্শন অমান্য করে অনেক দিন থেকে অবৈধভাবে নাটমুড়া দিকে সাঙ্গু নদী ও বুরুমছড়া এলাকায় ডেজার্ট বসিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে বলে জানান চেয়ারম্যান।
এবিষয়ে রামদাস হাট পুলিশ ফাঁড়ি (তদন্ত) আইসি মোস্তফা কামালের সাথে যোগাযোগ করলে, ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

No comments:
Post a Comment