বাঁশখালীতে টেকনাফ এলাকায় দুই ভাই ইয়াবাসহ আটক - AMAR PIYO BASNSKAHLI

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, August 24, 2020

বাঁশখালীতে টেকনাফ এলাকায় দুই ভাই ইয়াবাসহ আটক

নিজেস্ব সংবাদদাতাঃ 

বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার জলদী এলাকা থেকে ৪ হাজার ৬শ’ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের এসআই মোহাম্মদ হাবিব সহ সঙ্গীয় ফোর্স নিয়ে আজ রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পৌরসভার জলদী কালিমন্দির এলাকা থেকে টেকনাফ কতুবদিয়া এলাকার মতিউর রহমানের পুত্র মো. ফিরোজ আলম (৩৮) ও তার ভাই মোহাম্মদ হোছাইন(২৪)কে আটক করে।

উভয় ঘটনায় বাঁশখালী থানার ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর টেবিলের ১০(খ) ধারা মূলে থানায় মামলা করা হচ্ছে বলে জানা যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পৌরসভার জলদী কালিমন্দির এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা উদ্ধার করে।” আটক ২ সহোদর ভাইকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages